হোম > রাজনীতি > এবি পার্টি

সেদিন নাহিদ-হাসনাতদের কিছুই ছিলো না, কেউ কেউ ছিলেন না দেশেও

ফেসবুক পোস্টে মজিবুর রহমান মঞ্জু

আমার দেশ অনলাইন

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতায় বসতে হলে দল লাগে, ভোট লাগে। কিন্তু গণঅভ্যুত্থান করে সরকারকে পালাতে বাধ্য করতে ভোট লাগেনা, দলও লাগেনা।

মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘নাহিদ-আসিফ-হাসনাত-সারজিসরা যখন ঢাকা ব্লকেড-এর ডাক দিয়েছিল তখন তাদের ভোট, দল কিছুই ছিলনা। জুলাই অভ্যুত্থানের সময় তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদরা দেশেই ছিলেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরতো বলেছিলেন ‘ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই’। বিএনপি নেতা আমীর খসরু, রুহুল কবির রিজভীসহ হাজার হাজার নেতা-কর্মীরা জেলে ছিল।

জামায়াত-শিবির ছিল নিষিদ্ধ দল। জামায়াতের নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ শত শত নেতাকর্মী ছিল বন্দী। আমি, ব‍্যারিস্টার আন্দালিব পার্থ, নুরুল হক নুরসহ অন‍্যান‍্য আমরা অনেকেই রিমান্ডে ছিলাম। জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না ভাই ছিল আত্মগোপনে।

আমাদের সবার উপস্থিতি ছাড়াই ছাত্ররা গণঅভ্যুত্থান সফল করতে পেরেছে।

সুতরাং কার ভোটের সংখ‍্যা কত, কে কত বড় দল, পার্লামেন্টে কার কত সিট, এসবের বাহাদুরি করে লাভ নাই। গণঅভ্যুত্থানের জন‍্য এসবের কোন মূল্য নাই! জুলাই এটাই জানান দিয়ে গেছে। প্রয়োজনে আবার জানান দিবে।’

আ. লীগের গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

ছাত্রশিবির করে কী পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনায় অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে: মঞ্জু

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

ড. ইউনূসকে হেনস্তা করে জুলাই-আগস্টের দায় এড়ানো যাবে না: এবি পার্টি

সাইবার আইনের নামে কণ্ঠ রোধের চেষ্টা মেনে নেওয়া হবে না: ফুয়াদ

বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন এবি পার্টির

‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’

মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও ভাঙচুরে এবি পার্টির তীব্র নিন্দা