হোম > রাজনীতি > এবি পার্টি

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিন: এবি পার্টি

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় এবি পার্টির নিন্দা

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত এবং প্রায় ২০ জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফের নির্বিচার গুলি চালানো আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের চরম লঙ্ঘন। বারবার একই ধরনের হত্যাকাণ্ড ঘটলেও বাংলাদেশ সরকার কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সীমান্তে বাংলাদেশিদের জীবন আজ চরম ঝুঁকির মধ্যে পড়েছে।

তারা বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারি, মাদক ও অবৈধ বাণিজ্য একটি বাস্তব সমস্যা হলেও তা মোকাবিলার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কিন্তু অপরাধ দমনের পরিবর্তে গুলি করে হত্যা পরিস্থিতিকে আরও জটিল ও অমানবিক করে তুলছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর কূটনৈতিক সংলাপ, যৌথ টহল, তথ্য আদান-প্রদান এবং আইনের শাসনভিত্তিক ব্যবস্থা জোরদার করতে হবে।

তারা আরও বলেন, স্বাধীন দেশের নাগরিকদের এভাবে সীমান্তে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সরকারকে কেবল আনুষ্ঠানিক প্রতিবাদে সীমাবদ্ধ না থেকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আন্তর্জাতিক ফোরামে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করতে হবে। একইসাথে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, সীমান্ত হত্যা বন্ধে দীর্ঘদিন ধরে জনগণের দাবি উপেক্ষিত থেকেছে। অথচ প্রতিটি বাংলাদেশির জীবন রাষ্ট্রের জন্য সমান গুরুত্বপূর্ণ। সীমান্তে একের পর এক প্রাণহানি দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নকেও সামনে নিয়ে আসে।

তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহিতা এবং ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

দুর্নীতি, দলীয়করণ ও সন্ত্রাস দিয়ে জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে

শাসকগোষ্ঠীর ওপরে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রেতাত্মা ভর করেছে: মঞ্জু

সাংবাদিকের উপর হামলার নিন্দা ও উদ্বেগ এবি পার্টির

কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান এবি পার্টির

হাতের কালি এখনো শুকায়নি কিন্তু রিমান্ডের স্মৃতি উধাও: মঞ্জু

সেদিন নাহিদ-হাসনাতদের কিছুই ছিলো না, কেউ কেউ ছিলেন না দেশেও

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির কথা ও কাজে মিল নেই: এবি পার্টি

ঢাকার দুই সিটিতে মেয়র পদে এবি পার্টির সম্ভাব্য প্রার্থী যারা

ভাষা থেকে রাষ্ট্রসংস্কারের অনিবার্য সম্পর্ক আজও সমানভাবে প্রাসঙ্গিক

নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব: মঞ্জু