হোম > রাজনীতি > এবি পার্টি

জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

স্টাফ রিপোর্টার

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

জাতির উদ্দেশে ভাষণ দেবেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার বিকেল ৫টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে তিনি এই ভাষণ দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ ভাষণে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের রূপরেখা এবং সুশাসন প্রতিষ্ঠায় দলের অবস্থান ব্যাখ্যা করবেন। দলীয় সূত্রমতে, রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনার পাশাপাশি মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এবি পার্টির ভবিষ্যৎ অঙ্গীকার ও দিকনির্দেশনা এই ভাষণে প্রধান্য পাবে।

এবি পার্টির নীতিনির্ধারকগণ মনে করছেন, এই ভাষণটি দেশের নির্বাচনি রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ হিসেবে মাইলফলক হয়ে থাকবে।

এবি পার্টির পক্ষ থেকে দেশের আপামর জনসাধারণকে নির্ধারিত সময়ে বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিতব্য এই ভাষণটি শোনার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

ইমরান-বুশরাকে নির্জন কারাবাসে রাখা যাবে না, পত্রিকা ও বই দেওয়ার নির্দেশ

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

লোহাগাড়ায় মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সাক্ষাৎ

নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের বিদায়, মোতায়েন হচ্ছে ইউরোপীয় বাহিনী

বিপর্যস্ত নেপালে পর্যটকদের ফিরে আসার আহ্বান অভিনেত্রী মনীষার

চট্টগ্রামে ১৪ কেজি ওজনের অজগর উদ্ধার

জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর