হোম > রাজনীতি

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে মামনুল হকের স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানালেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি।

এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের মান্যবর রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কাতারের রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা গ্রহণ করেন।

শোকবার্তায় মাওলানা মামুনুল হক মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তার জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি কাতারের বর্তমান আমির, শোকসন্তপ্ত রাজপরিবার, সরকার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

এ সময় আমিরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন