হোম > রাজনীতি

ওয়াকফ বিল ভারতের মুসলিম অধিকার হরণের নয়া কৌশল

বিক্ষোভ সমাবেশে ডা. ইরান

স্টাফ রিপোর্টার

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত ৩ এপ্রিল ভারতের লোকসভায় পাসকৃত বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার নয়া কৌশল।

রোববার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত ভারতে মুসলিম সংখালঘু নিপীড়ন বন্ধ ও ওয়াকফ সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা. ইরান আরো বলেন, ওয়াকফ সংশোধন আইনের মাধ্যমে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদরাসা, কবরস্থান, খানকা-মাজার ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে। সংশোধনী বিলে ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম দুই জন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে, যা মুসলমানদের জন্য চরম উদ্বেগের বিষয়। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে নগ্ন হস্তক্ষেপের সম্ভাবনা বাড়বে। ভারতের বিজিপি সরকারের এসব কর্মকান্ডই প্রমাণ করে তারা চরম মুসলিম বিদ্বেষী।

ঢাকা মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, মহানগর সহ সভাপতি মাসুদ আলম পাটোয়ারী, ডা. ইউসুফ পাটোয়ারী, শ্রম সম্পাদক এনামুল হক আকন্দ, কামরাঙ্গীরচর থানা সমন্বয়কারী মো. আজাদ প্রমুখ।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান, এনডিএম মহাসচিব মমিনুল আমিন, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল সোহেল, পিপলস পার্টির মহাসচিব বিলকিস খন্দকার, অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা, জনতার অধিকার পার্টির মহাসচিব মো. রাজা রহমান, গণফোরাম তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য সাইফুল ইসলাম ফয়সল প্রমুখ।

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি সাদিক কায়েমের

গার্মেন্টস শিল্পে টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে: খেলাফত মজলিস

পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের লড়াই মূলত আমাদের সবারই লড়াই: নাহিদ ইসলাম

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পানি না দিলে ভারতকে করিডর-ট্রানজিট কোনোটিই নয়: নাহিদ ইসলাম

আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে জামায়াত আমিরের লেখা চিঠি হস্তান্তর

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: ডা. শফিকুর রহমান

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের