হোম > রাজনীতি

জোটভুক্ত দলের প্রতীক ব্যবহারের সুযোগের দাবি

বাংলাদেশ লেবার পার্টি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২০০৮ সালের নির্বাচনের মতো জোটভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে জোটের যে কোনো দলের প্রতীক ব্যবহারের সুযোগ দিতে হবে। এটি রাজনৈতিক বাস্তবতা, গনতান্ত্রিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্র রক্ষার জন্য অত্যন্ত জরুরি।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীনের সাথে সাক্ষাৎ ও আরপিও সংশোধন সংক্রান্ত লিখিত প্রস্তাবনা হস্তান্তর শেষে প্রেস ব্রিফিং কালে তিনি এ মন্তব্য করেন।

ডা. ইরান বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিও সংশোধনে জোটভুক্ত দলগুলোর প্রতীক ব্যবহারের সীমাবদ্ধতা আরোপের উদ্যোগ গণতান্ত্রিক ঐক্য ও রাজনৈতিক অংশগ্রহণের চেতনার পরিপন্থী। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে নিবন্ধিত দলগুলো জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে প্রতীক ব্যবহার করেছিল, যা ভোটারদের কাছে পরিষ্কার বার্তা দেয় এবং জোটের ঐক্যকে শক্তিশালী করে।

তিনি নির্বাচন কমিশনের প্রতি আরপিও সংশোধনের আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন করে মতামত গ্রহণ এবং রাজনৈতিক স্বাধীনতা ও জোটের ঐক্যের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।

এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ হেলাল উদ্দিন চৌধুরী ও দফতর সম্পাদক মো. মিরাজ খান।

ঢাকা মহানগর জাগপা কমিটি ঘোষণা

ঋণ খেলাফিদের সাথে সংসদ শেয়ার করতে হয়, এজন্য আমরা লজ্জা পাই

টাকা পাচারকারীরা এখন বুক ফুলিয়ে চলাফেরা করছে

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: সংসদে কামাল হোসেন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

যারা ব্যাংক লুটপাট করেছে তাদের কাছেই কি ফিরছে ব্যাংক

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ারের মতো ক্লিন ইমেজ ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

ঢাকা মহানগর পূর্ব শাখা শিবিরের সভাপতি ইমদাদুল হক, সেক্রেটারি সাইফুল ইসলাম