হোম > রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় শ্রম সংস্কার বাস্তবায়ন করতে হবে

শ্রমিক সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্ত হয়েছে। ওই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি নির্মাণশ্রমিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বহু শ্রমিক প্রাণ হারান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও জুলাই সনদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শ্রমিক-জনতার আত্মত্যাগ স্মরণ, গণঅভ্যুত্থানের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্মাণশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন এই সমাবেশের আয়োজন করে।

এ সময় নির্মাণ খাতে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ও শিক্ষা-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা এবং নির্মাণশ্রমিক বোর্ড গঠনের দাবি জানান আতিকুর রহমান। একই সঙ্গে বৈষম্য দূর করে শ্রমিকবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে ঠেলে না দিয়ে দেশ গঠনে তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, নির্মাণশ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। তিনি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান এবং আগামী জাতীয় বাজেটে শ্রমিকবান্ধব পদক্ষেপ না নিলে শ্রমিকসমাজ জবাব দেবে বলে মন্তব্য করেন।

ফেডারেশনের সহসাধারণ সম্পাদক জামিল মাহমুদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা মহিবুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আব্দুস সালাম, নির্মাণ সেক্টর সভাপতি নুরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু এবং স্টিল ইঞ্জিনিয়ারিং কর্মচারী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসেমসহ অন্যান্য নেতারা।

মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে গেল বিরোধীদল

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াত

নৈতিক প্রজন্ম গড়তে ইসলামী শিক্ষার বিকল্প নেই: নূরুন্নিসা সিদ্দিকা

দুর্বল জাতীয় মানবাধিকার কমিশন বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জামায়াতের

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপালে মামুনুল হক

সংসদকে পাশ কাটিয়ে লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চলছে: রিজভী

বিএনপি সরকার জনগণের সাথে বেইমানি করেছে: রাশেদ প্রধান

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফার আন্দোলন

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা