হোম > রাজনীতি

ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পাঁয়তারা ছাত্রসমাজ মানবে না: সাদিক কায়েম

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

একটি ছাত্র সংগঠন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি হুঁশিয়ার করেন, ‘পেশিশক্তির দাপটে ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পাঁয়তারা ছাত্রসমাজ মানবে না!’

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এমন হুঁশিয়ারি করেন।

ভিপি সাদিক কায়েম পোস্টে লেখেন, ‘​শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘শাকসু’ নির্বাচন আগামী ২০ জানুয়ারি হওয়ার কথা থাকলেও, একটি ছাত্র সংগঠন নিজেদের মাদার অর্গানাইজেশনের এজেন্ডা বাস্তবায়নে তা বন্ধের পাঁয়তারা করছে।’

‘​ইসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব, কোনো হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করবেন না। নির্ধারিত সময়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে’, পোস্টে যোগ করেন তিনি।

সাদেক কায়েম আরও লেখেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন একজন প্রার্থী। তিনি মমিনুর রশিদ শুভ। তিনি শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এদিকে, শাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারের সময়সীমা আজ আরও ১২ ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস