হোম > রাজনীতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই জামায়াত নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও সদর উপজেলার জামায়াতের দুই সদস্যকে (রুকন) বহিষ্কার করা হয়েছে। রোববার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই বহিষ্কারের কথা জানিয়েছেন।

এ বিষয়ে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার জানিয়েছেন, “মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সদস্য (রুকন) মাওলানা মনির হোসেন, পিতা- মৃত আবদুর রহিম এবং একই জেলার সদর উপজেলার সদস্য (রুকন) মাওলানা আমিনুল ইসলাম নাসির, পিতা- ফখরুদ্দিন মিয়া উভয়কে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের আমির ৫ জুলাই তাদের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছেন এবং তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছেন।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুতরাং ৫ জুলাই থেকে তারা কেউই আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) নন এবং তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী বা অন্য কোনো অঙ্গ সংগঠনের কোনো পদে অধিষ্ঠিত নেই।

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম

জিপিএ-৫ প্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘গভীর ষড়যন্ত্রের’ নিন্দা জামায়াতের

‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের

কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সরকার

ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের