হোম > রাজনীতি

চাঁদপুরে কোরআন তালিমে যুবদলের হামলায় মহিলা জামায়াতের নিন্দা

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে মহিলা জামায়াতের কোরআন তালিম অনুষ্ঠানে যুবদলকর্মীরা হামলা চালিয়েছে। ওই হামলার ঘটনায় সোমবার বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা।

বিবৃতিতে তিনি বলেন, গত রোববার বিকালে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে রাড়িগো ফুলের কাছের খান বাড়িতে জামায়াতের মহিলা বিভাগের নিয়মিত কোরআন তালিম চলছিল। তালিম চলাকালে যুবদলকর্মীরা হামলার ঘটনা ঘটায়।

বিবৃতিতে বলা হয়, ওইদিন তালিম চলাকালে স্থানীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আছলামের নেতৃত্বে একদল যুবক বাড়িতে প্রবেশের চেষ্টা করে। পর্দানশীল মা-বোনেরা তাদের বাধা দিলে অশালীন ভাষায় গালাগালি শুরু করে এবং উপস্থিত মহিলাদের ভিডিও ধারণের চেষ্টা করে। এক পর্যায়ে তারা দরজায় ধাক্কাধাক্কি ও লাথি মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরবর্তীতে মহিলাদের প্রতিবাদের মুখে তারা স্থান ত্যাগ করে।

অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এই নব্য স্বৈরাচারী ও সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক। পর্দানশীল মা-বোনদের কোরআন তালিমে হামলা করা এক ঘৃণ্য ও নিন্দনীয় কাজ।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুবদলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা