হোম > রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে লাগুক

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে মান্না

স্টাফ রিপোর্টার

ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা একটা ফেয়ার নির্বাচন চাই, এর জন্য আমরা কোনো সময়সীমা দেইনি। সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে লাগুক।

রোববার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠক করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ড. ইউনূস বলেছেন- কম সংস্কার হলে ডিসেম্বর, আরেকটু বেশি হলে জুনের মধ্যে নির্বাচন হবে।

সমগ্র জাতি চায় না ড. ইউনূস পদত্যাগ করুন। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। এই সংকট বলতে ভারতীয় আধিপত্যবাদের কথা বলছি। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরির্বতনকে একেবারেই স্বীকার করতে চায় না।

এর আগে এবি পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু বলেন, নির্বাচন দিতে সবকিছুর ওপর প্রধান উপদেষ্টার নেতৃত্ব ও কর্তৃত্ব দরকার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোসহ সবার সমঝোতা দরকার। এবং এর ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা দরকার।

তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, সবার সঙ্গে সমঝোতার মাধ্যমে আগামী বছরের ৫ ফ্রেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা করা যায় কি না- সেটা ভেবে দেখতে। মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদের ঐক্য ধরে রাখা যায়নি। উপদেষ্টা পরিষদের কেউ কেউ এর জন্য দায়ী।

এর আগে, গতকাল শনিবার রাতে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ভিন্ন ভিন্ন এই বৈঠকে প্রথমে অংশ নেয় বিএনপি। এরপর জামায়াতে ইসলামী ও তরুণদের রাজনৈতিক দল এনসিপি।

এদিকে আজ প্রথম দফার বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

জাহাজ কাটা কারখানায় প্রাণহানির প্রতিবাদে রাজধানীতে শ্রমিক শক্তির বিক্ষোভ

কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কা‌জকে স্বাগত জা‌নি‌য়ে ছাত্রদলের শোভাযাত্রা

বিরোধীদলের এমপিদের আসনে উন্নয়ন বরাদ্দ বাড়ানোর দাবি জামায়াত নেতাদের

ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন

সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ বিরোধীদলীয় নেতার

মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী