হোম > রাজনীতি

সন্ত্রাসের পথ পরিহার না করলে হাসিনার মতো জামায়াতেরও পতন হবে: গণঅধিকার পরিষদ

স্টাফ রিপোর্টার

সন্ত্রাসের পথ পরিহার না করলে শেখ হাসিনার (মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট) মতো জামায়াতেরও পতন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

রোববার রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর মোড়ে শেষ হওয়া এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। কুষ্টিয়ায় দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি করে গণঅধিকার পরিষদ।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে হাসান আল মামুন বলেন, জামায়াতে ইসলামী যদি সন্ত্রাসের পথ পরিহার না করে, তাহলে তাদেরও শেখ হাসিনার মতো পতন হবে। কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর রামদা-হকিস্টিক দিয়ে হামলা করেছে জামায়াতে ইসলামী। সেখানে গণঅধিকার পরিষদের দুজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। একজনের পায়ের গোড়ালি কেটে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল তার বক্তব্যে চরম মিথ্যাচার করেছেন। এ ধরনের বক্তব্য সহিংসতাকে উসকে দিচ্ছে। গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মী আক্রান্ত হলে দেশের মানুষ বসে থাকবে না।

এ সময় ২৪ সালের গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হলে, ৭১ সালের গণহত্যার দায়ে জামায়াতে ইসলামীরও বিচার হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির ওপর হামলা চালিয়েছে। এসব দায় থেকে জামায়াত কখনো বের হতে পারবে না। এর দায় জামায়াতকে নিতেই হবে এবং ক্ষমা চাইতে হবে। কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার জন্য জামায়াতে ইসলামীকে ক্ষমা চাইতে হবে এবং আমির হামজাকে তার কর্মকাণ্ডের জন্য আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য রবিউল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান হাসান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান প্রমুখ।

ছয় মাসে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার

জ্বালানি সংকট সমাধানে তিন মাস আগে দেওয়া জামায়াতের পরিকল্পনার অগ্রগতি কী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

চূড়ান্ত পর্যায়ে ছাত্রদলের নতুন কমিটি, যেকোনো সময় ঘোষণা

বিএনপির পরবর্তী মহাসচিব কে

হাসিনার মতো ফ্যাসিস্ট পৃথিবীর কোথাও নেই: রিজভী

খালেদা জিয়ার জন্মদিনে দৃষ্টিহীন শিক্ষার্থীদের ব্রেইল কোরআন দিল ছাত্রদল

প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের চলতে হবে: গয়েশ্বর

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ