হোম > রাজনীতি

কঠোর নির্দেশনার মধ্যে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ (মঙ্গলবার) শুরু হয়েছে। প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন প্রার্থীদের জন্য বিস্তৃত নির্দেশনা ঘোষণা করেছেন।

প্রার্থীদের পোস্টার ব্যবহারে কঠোর বিধিনিষেধ মানতে হবে। কেবল সাদা-কালো পোস্টার ছাপানো যাবে, যেখানে প্রার্থীদের নিজের ছবি থাকবে। রঙিন প্রচারসামগ্রী পুরো প্রচারণা জুড়েই নিষিদ্ধ থাকবে।

ক্যাম্পাসের স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছ বা বিদ্যুৎ-টেলিফোনের খুঁটিতে কোনো প্রচারসামগ্রী লাগানো যাবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারসামগ্রী নষ্ট করা গুরুতর নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে।

২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রী হলে নারী প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। একই সময়ে ছাত্র হলে রাত ১১টা পর্যন্ত প্রচারণা করার সুযোগ থাকবে।

প্রচারকালে সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। প্রচারণা সীমিত থাকবে সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার, ব্যানার এবং একাডেমিক ভবনের সামনে সরাসরি প্রচারণায়।

ধর্মীয় সমাবেশ বা উপাসনালয়ে প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়ম ভাঙলে নির্বাচনী আচরণবিধির ১৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

আজ সকাল ১১টায় সিনেট হলে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে আচরণবিধি নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

ভোটের দিনে শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র—হল কার্ড, বিশ্ববিদ্যালয় আইডি, লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ প্রদর্শন করতে হবে।

প্রচারকাল ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং এই সময়ে প্রার্থীদের কঠোরভাবে নির্দেশনা মানতে হবে।

নেত্রকোনায় দলীয় এমপির গাড়িতে সন্ত্রাসী হামলায় জামায়াতের তীব্র নিন্দা

ঢাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় আমরা শঙ্কিত

প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

গণভোট বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

নিরাপদ শিক্ষাঙ্গণ নিশ্চিতে সন্ত্রাসীদের না বলুন: ইসলামী ছাত্র আন্দোলন

সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদের গ্রেপ্তার করতে হবে: বুলবুল এমপি

বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে নৈরাজ্য ছড়িয়ে পড়বে

জিয়া ও খালেদার সঙ্গে গাদ্দারি করে বিএনপি টিকতে পারবে না

শাসকগোষ্ঠীর ওপরে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রেতাত্মা ভর করেছে: মঞ্জু