হোম > রাজনীতি

এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ

স্টাফ রিপোর্টার

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। রোববার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে রাজধানীর পল্টন এলাকায় সাধারণ মানুষের মাঝেও পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

ছাত্র জমিয়তের পক্ষ থেকে জানানো হয়েছে- রাজধানীতে চলমান তীব্র গরম ও বৈরী আবহাওয়ার মধ্যে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় শিক্ষকদের হাতে ঠান্ডা পানি ও স্যালাইন তুলে দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা মহানগর পূর্ব শাখার সহসভাপতি কামরুল ইসলাম এবং পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব আহমাদ নজিরীসহ সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে ছাত্র জমিয়তের নেতারা বলেন, দেশের বিভিন্ন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে তারা বর্তমানে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

রিয়াদে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

আইনশৃঙ্খলার অবনতি রোধে দৃশ্যমান পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি