হোম > রাজনীতি

খালেদা জিয়াকে নিয়ে গুজবে কান না দেয়ার অনুরোধ

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোন ধরনের গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও দোয়া করার অনুরোধ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অনুরোধ করেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

ডা. জাহিদ জানান, দেশ-বিদেশের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন। আজ লন্ডন থেকে নতুন চিকিৎসক আসবেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোন ধরনের গুজবে কান না দিয়ে সবোর্চ্চ সংযম প্রদর্শন ও দোয়া করার অনুরোধ করেন তিনি।

যদিও ব্রিফিংয়ের এক পর্যায়ে ডা. জাহিদ নিজের আবেগ ধরে রাখতে না পেরে কান্না জড়িত কন্ঠে বলেন, সাংবাদিকরা দীর্ঘ ৬ বছর সহযোগিতা করেছেন। এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিয়মিত বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস