হোম > রাজনীতি

টাকা বা পেশিশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি: জারা

আতিকুর রহমান নগরী

টাকা বা পেশিশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

এনসিপির এই নেত্রী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গত মাসে এক পোস্টে জানিয়েছিলেন নিজেই।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে জারা লেখেন, মাত্র ১০ ঘণ্টার মধ্যে কয়েক হাজার মানুষ স্বেচ্ছাসেবী হতে আগ্রহ দেখিয়েছেন। আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ।

তিনি লেখেন, এটা প্রমাণ যে মানুষ নতুন ধরণের রাজনীতির জন্য প্রস্তুত। যেখানে টাকা বা পেশীশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।

তাসনিম জারা আরও লেখেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রথম এক হাজার জনক আমরা আমাদের টিমে যুক্ত করবো। ধাপে ধাপে তাদের রোল, দায়িত্ব ও প্রশিক্ষণের বিষয়গুলো জানাবো। এরপর রোলিং বেসিসে এক হাজার করে নতুন ব্যাচ যুক্ত করা করবো।

আগামীকাল (রোববার) থেকেই মাঠে থাকছি। শুরু করছি সবুজবাগ থেকে। দেখা হবে। আমাদের ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেয়ার লিঙ্ক: https://forms.gle/V4rLVK7fHAwNL2AY6

নিশ্চিত পরাজয় বুঝে অস্ত্রধারী লেলিয়ে প্রচারণা বন্ধের চেষ্টা হচ্ছে: দেলাওয়ার হোসেন

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ