হোম > রাজনীতি

মহাখালীতে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮) ।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবি সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। পরে তারা মহাখালী বাস টার্মিনালের দিকে একটি ঝটিকা মিছিল শুরু করেন। টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন যুক্ত হয়। এ সময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।

এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান চালায় এবং তিনজনকে আটক করে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করেছে। তারা ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার পেছনে কারা জড়িত ও ককটেল বিস্ফোরণের উদ্দেশ্য কী ছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত শুক্রবার রাজধানীর তেজগাঁওসহ ঢাকার তিন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটজনকে আটক করে পুলিশ। পরে তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এমএমআর

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

মামুনুল হককে নিয়ে সংসদ সদস্য ও স্পিকারের বক্তব্যের নিন্দা

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ