হোম > রাজনীতি

মাহফুজ-তাজনূভার নতুন প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’

স্টাফ রিপোর্টার

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনসহ ১৭ জনের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর যাত্রা শুরু হয়েছে। দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাইয়ের ছাত্র-জনতার ‘হৃত স্বপ্ন’ পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করবে প্ল্যাটফর্মটির জাতীয় সাংগঠনিক কমিটি।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় কমিটির প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতিসচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার কাজ এগিয়ে নেওয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই সাংগঠনিক উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশে সংগঠনকে বিস্তৃত করাও কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে।

অলটারনেটিভসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ জরুরি। এ বাস্তবতা সামনে রেখে ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে, যা আগামী দিনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করে সংগঠনের কাঠামো গড়ে তোলার কাজ করবেন।

বর্ণানুক্রমিকভাবে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সংগঠকেরা হলেন— আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, ডা. তাজনূভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মাহফুজ আলম, মায়িদা তানহা বিদুষী, মুহতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে পরবর্তী সময়ে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ: আমাদের ব্যর্থতা ও নতুন দিনের দিশা’ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে যাত্রা শুরুর ঘোষণা দেয় `অলটারনেটিভস'। এর এক মাস পর প্ল্যাটফর্মটি তাদের কমিটি গঠন করল।

করের বোঝা চাপিয়ে দিলে বাজেট তাৎক্ষণিক প্রত্যাখ্যান

ইসলামী ব্যাংক নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: সেলিম উদ্দিন

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসা রটানোয় কোনো স্বার্থ আছে কি না তা খতিয়ে দেখা দরকার

প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির

মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালুর উদ্যোগ: সংসদে মন্ত্রী

সীমান্তে বিজিবির সাহসিকতার প্রশংসা সারজিসের

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ সমাবেশ, ঢাকায় বিক্ষোভ করবে ১১ দল

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

যুক্তরাজ্যের বার্মিংহামে বিএনপির প্রতিনিধি সমাবেশ