হোম > রাজনীতি

দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না: আমান

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ৯০–এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। তাঁর রক্তের বিনিময়ে পতন ঘটেছিল এরশাদ সরকারের। সেই ধারাবাহিকতাতেই ২০২৪ সালের গণআন্দোলনে পতন হয়েছে খুনি স্বৈরাচার হাসিনা সরকারের। দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের পূর্ণ প্রত্যাবর্তন ঘটবে।

শুক্রবার জিহাদের স্মৃতিস্তম্ভ শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

পুষ্পমাল্য অর্পণ শেষে তারা শহীদ জেহাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

নিশ্চিত পরাজয় বুঝে অস্ত্রধারী লেলিয়ে প্রচারণা বন্ধের চেষ্টা হচ্ছে: দেলাওয়ার হোসেন

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ