হোম > রাজনীতি

বিএনপি মানুষের পাশে থাকে, পালিয়ে যায় না: ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বিএনপি মানুষের পাশে থাকা দল, পালিয়ে যাওয়ার দল নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

শনিবার রাত ৯টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড়মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনাদের উপস্থিতিই প্রমাণ করে, আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কতটা ভালোবাসেন। এই যে পল্লী বিদ্যুৎ আপনারা দেখছেন, এটি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি কী করবে, তা ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। শেষ ভালো যার, সব ভালো তার।’

বিনোদনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মামুন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি: মোনায়েম মুন্না

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ