হোম > রাজনীতি

মির্জা আব্বাসের বিপক্ষে মনোনয়ন নিলেন সেই রিকশা চালক

আতিকুর রহমান নগরী

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে ব্যাপক আলোচনায় আসা রিকশাচালক সুজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ভাইরাল এই রিকশাচালক ঢাকা-৮ আসন থেকে এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এদিকে ঢাকা-৮ (পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে মারাত্মকভাবে আহত হওয়া খোকন চন্দ্র বর্মণও একই দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। খোকন বর্তমানে চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন।

আজ জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি রিকশা চালক সুজনের স্যালুটের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তিনি জনগণের ব্যাপক ভালোবাসা ও সমর্থন লাভ করেন।

জ্বালানি সংকট সমাধানে তিন মাস আগে দেওয়া জামায়াতের পরিকল্পনার অগ্রগতি কী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

চূড়ান্ত পর্যায়ে ছাত্রদলের নতুন কমিটি, যেকোনো সময় ঘোষণা

বিএনপির পরবর্তী মহাসচিব কে

হাসিনার মতো ফ্যাসিস্ট পৃথিবীর কোথাও নেই: রিজভী

খালেদা জিয়ার জন্মদিনে দৃষ্টিহীন শিক্ষার্থীদের ব্রেইল কোরআন দিল ছাত্রদল

প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের চলতে হবে: গয়েশ্বর

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ

আইন করে কাদিয়ানিদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে: হেফাজত আমির