হোম > রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে এবি পার্টির অভিনন্দন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এ উপলক্ষে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক ঘটনা। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্রীয় বিষয়ে প্রজ্ঞা নতুন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।

রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিরোধী দলীয় প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকেও ধন্যবাদ জানান এবি পার্টির নেতৃবৃন্দ। গণতন্ত্রের সৌন্দর্য ও রীতি মেনে একজন সিনিয়র রাজনীতিক হিসেবে তিনি যে সৌজন্য ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক পথচলাকে সুসংহত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন—এটাই দেশের জনগণের প্রত্যাশা। একইসঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা রক্ষা, নাগরিক অধিকার সংরক্ষণ, রাজনৈতিক বহুত্ববাদের চর্চা ও জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ও দৃঢ় নেতৃত্ব দেবেন বলে তারা আশা করেন।

এবি পার্টির নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কারের যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক। তারা আশা করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা, নিরপেক্ষতা ও ঐতিহ্য সমুন্নত রেখে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সম্মান দেখাবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সেতুবন্ধনের ভূমিকা পালন করবেন।

নেতৃবৃন্দ মনে করেন, নতুন বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সন্ধিক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞাবান ও দায়িত্বশীল নেতৃত্ব রাষ্ট্রকে আরও স্থিতিশীল, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে প্রজ্ঞা, সততা ও দৃঢ় দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য সৃষ্টিকর্তার কাছে আন্তরিক প্রার্থনা করেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, প্রত্যাশা জামায়াত আমিরের

নতুন রাষ্ট্রপতির কাছে সারজিসের প্রত্যাশা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জামায়াত আমিরের অভিনন্দন

খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করবে বাংলাদেশ ব্যাংক

অত্যাবশ্যকীয় ওষুধের নীতি পুনর্বহালের দাবি এবি পার্টির

ছয় মাসে সরকারের ব্যর্থতার পাল্লাই ভারী: খেলাফত মজলিস

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানাল ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন