হোম > রাজনীতি

জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীবের পিতাকে তারেক রহমানের উপহার

স্টাফ রিপোর্টার

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীব সরকারের অসুস্থ মাতার জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাজধানীর মৌচাকে শহীদ ডা. সজীবের পিতার কাছে এই স্বাস্থ্য উপকরণ তুলে দেন বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো: রফিকূল ইসলাম।

ডা. মো: রফিকূল ইসলাম শহীদ পরিবারটিকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের দায়িত্ব নিয়েছেন এবং আপনাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

শহীদ ডা. সজীবের পিতা হালিম সরকার এসময় বলেন, আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ-র পূর্বেও তিনি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। আজকে এই সহযোগিতা আমার পরিবারটি বেঁচে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য, শহীদ ডা. সজীবের মাতা দীর্ঘ ১ বছর যাবত শয্যাশায়ী এবং তাঁকে ২৪ ঘন্টা অক্সিজেন সাপোর্টে রাখা হয়।

উপহার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ডা. আহমেদ সামি আল হাসান ইমন, ডা. সাইফুল ইসলাম বাদশা, ডা. মমিন আনসারী, ডা. মিজানুর রহমান, মুসরিক সহ প্রমূখ।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক