হোম > রাজনীতি

‘আ.লীগ জামায়াতের ৫ নেতাকে ফাঁসি দিয়েছে, বিএনপির অফিস তো বন্ধ করেনি’

আমার দেশ অনলাইন

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগকে সম্পূর্ণ অবান্তর ও রাজনৈতিক অসততা উল্লেখ করে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি পাল্টা অভিযোগ তুলে বলেছেন, যে দল জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং দীর্ঘ সময় কার্যালয় পর্যন্ত বন্ধ রেখেছে, তাদের সঙ্গে জামায়াত নয়, বরং গত ১৫ বছর আওয়ামী লীগের সঙ্গেই আঁতাত ও সমঝোতা করে রাজনীতি করেছে বিএনপি।

শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ খণ্ডন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘আওয়ামী লীগ জামায়াতের শীর্ষ পাঁচজন নেতাকে ফাঁসি দিয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে রেখেছিল। অন্যদিকে বিএনপির অফিস তো কখনো স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। তারা পুলিশের অনুমতি নিয়ে মিটিং-মিছিল করেছে, আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় দল পরিচালনা করেছে এবং শেষ পর্যন্ত এক সমঝোতার মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় এসেছে। এমন বাস্তবতায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি বিশ্বাস করবে যে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে?’

তিনি আরো অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, গণভোট এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মতো মৌলিক দাবিগুলো থেকে দেশবাসীর মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতেই জামায়াতের বিরুদ্ধে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলছে বিএনপি।

উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন যে, ভারতে বসে আওয়ামী লীগের অর্থায়ন নেওয়া একটি দল দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও জামায়াতের ভূমিকার সমালোচনা করেন। সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ তোলার পরই জামায়াত এই কড়া জবাব দিল।

ঢাকার দুই সিটি মেয়র প্রার্থীদের নাম ঘোষণা এনসিপির—তারা কারা

ট্রান্সজেন্ডার ইস্যুতে শিক্ষামন্ত্রীর বক্তব্য সমাজবিরোধী: ইসলামী আন্দোলন

আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করুন: ডা. ইরান

মোদী সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি: রাশেদ প্রধান

শনিবার খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ, অংশ নেবে ১৯ জেলার নেতাকর্মী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অনিয়মের অভিযোগে জামায়াতের বিক্ষোভ শনিবার

চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের