হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো ১২ দলীয় জোট

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ঘোষণা সময়োপযোগী ও বাস্তবধর্মী সিদ্ধান্ত।

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ঘোষণায় দেশের সাধারণ মানুষ আনন্দিত হয়েছে। এর মধ্য দিয়ে গণভোট ও সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তা ও সংশয় তৈরি হয়েছিল, তা কেটে গেছে।

জোটের নেতারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার এই ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তাঁরা বলেন, “আমরা বিশ্বাস করি, দেশের সব রাজনৈতিক দল এখন নতুন কোনো দাবি না তুলে নির্বাচনী প্রস্তুতিতে মনোনিবেশ করবেন।”

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটের সিদ্ধান্ত একটি “যুগান্তকারী পদক্ষেপ” হিসেবে ইতিহাসে স্থান পাবে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন—মোস্তফা জালাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি ও ১২ দলীয় জোটের প্রধান; শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি ও জোটের মুখপাত্র; সৈয়দ এহসানুল হুদা, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল ও জোটের সমন্বয়ক; ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ; প্রফেসর নুরুল আমিন বেপারী, চেয়ারম্যান বিকল্পধারা বাংলাদেশ; লায়ন ফারুক রহমান, চেয়ারম্যান ন্যাশনাল লেবার পার্টি; শামসুদ্দিন পারভেজ, চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি; মাওলানা আব্দুল রকিব, চেয়ারম্যান ইসলামী ঐক্য জোট; এডভোকেট আবুল কাশেম, মহাসচিব বাংলাদেশ ইসলামিক পার্টি; আমিনুল ইসলাম, চেয়ারম্যান ইউনাইটেড লিবরাল পার্টি; এম এ মান্নান, সভাপতি নয়া গণতান্ত্রিক পার্টি; এবং ফিরোজ মো. লিটন, চেয়ারম্যান প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)।

বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত