হোম > রাজনীতি

ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে জামিয়া নুরিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের (মজলিসে আমেলা) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ইসলামী দলগুলোকে এক প্লাটফর্মে দেখতে চায়। দেশবাসীর সেই প্রত্যাশা পূরণে বাংলাদেশ খেলাফত আন্দোলন সব ধরনের ছাড় দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ খেলাফত আন্দোলন দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। ইসলামী ও সমমনা দলসমূহ জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন বা সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন নির্বাচনে অংশগ্রহণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। ইতিমধ্যেই দেশব্যাপি প্রার্থী তালিকা তৈরি ও প্রার্থী যাচাই-বাছাই এর প্রক্রিয়া চলমান।

এর আগে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত আন্দোলনের উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা ফারুক আহমদ, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মীর ইদ্রিস, হাজী জালাল উদ্দীন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শাহজাহান মিয়া, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা তৌহিদুজ্জামান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল, মাওলানা গাজী ইউসুফ মাওলানা শেখ সাদী প্রমুখ।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস