হোম > রাজনীতি

ওআইসিকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জিয়াউর রহমানের সময় থেকে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার জন্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত তুরস্ক প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও তুরস্ক সফররত প্রতিনিধি দলের দুজন সদস্য।

বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার কথা আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসায়িক বিনিয়োগ বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। তুর্কি বিনিয়োগ বাড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে। এজন্য তুর্কি-বাংলাদেশ চেম্বারকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।

আগামী দিনে মুসলিম দেশগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ‘ওআইসি’কে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। সবার মতো তুরস্কও নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদ্গ্রীব।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে যৌথ ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য তুরস্ক বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিয়েছে। সেই বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে, সেটা আমাদের পক্ষ থেকে বলেছি।

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

দেশ পুনর্গঠনে সব দলের সুনির্দিষ্ট প্রস্তাব চান প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

সাংবাদিক পিটিয়ে দমন করার দম্ভ ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ: এনসিপি

ইউনানী মেডিকেল কলেজের সমস্যা সমাধানে সংসদে কথা বলব

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক