হোম > রাজনীতি

চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করুন: এনসিপি

আমার দেশ অনলাইন

সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, সাহাবুদ্দিনের পদত্যাগপত্রে অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করা হলেও সেখানে এমন কিছু বক্তব্য যুক্ত করা হয়েছে, যা তার জন্য একটি ‘নিরাপদ প্রস্থান’ নিশ্চিত করার প্রচেষ্টা বলে মনে হয়। তার ভাষ্য অনুযায়ী, পদত্যাগপত্রের ওই ব্যাখ্যাগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এগুলোর মাধ্যমে দায় এড়ানোর সুযোগ তৈরি করা হচ্ছে। তাই কোনোভাবেই তাকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত নয়; বরং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে দাবি করেন, তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া না হলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো মানুষের ন্যায়বিচার পূর্ণতা পাবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে সাংবিধানিক অবস্থানের কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে। তবে পদত্যাগের পর সেই দায়মুক্তির সুযোগ আর নেই। ফলে এখনই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া উচিত বলে দাবি জানায় এনসিপি।

এআরবি

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু