হোম > রাজনীতি

ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ

স্টাফ রিপোর্টার

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ ওবায়দুল হক আহত হয়েছেন। মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষক আলী হাসান জানান, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ চলাকালে অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আহত অন্তত ১৭ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন, আবার কেউ চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষও সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে

সংবিধান বহাল রাখার জন্য জুলাই অভ্যুত্থান হয়নি: গাজী আতাউর রহমান

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত

ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি ইশরাক হোসেন’