হোম > রাজনীতি

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে হবে: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ঘোষিত লংমার্চ সফলের আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

১১ দলীয় ঐক্য ঘোষিত এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের থানা আমির সম্মেলনে এই আহবান জানান তিনি। বুধবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় মহানগর উত্তর কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সেলিম উদ্দিন সকরারকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতায় গিয়ে আপনারা সব ভুলে গেলেন? জনগণের গণরায় সরকারকে মানতে হবে। আমরা চাই আপনারা মেয়াদ পূর্ণ করেন। কিন্তু জনগণকে অসন্তুষ্ট করলে, জনরায়কে উপেক্ষা করলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।

তিনি বলেন, জনগণের দাবি নিয়ে আমরা তাদের কাছে যাচ্ছি, লংমার্চ তারই অংশ। বিএনপি নেতাদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, দেশ বাঁচাতে সংস্কারের কোনো বিকল্প নাই। গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচার দ্রুত নিশ্চিতে দৃশ্যমান ভূমিকা না রাখলে জনঅসন্তষ্টির শিকার হতে হবে আপনাদের। বহু রক্তে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে।

তিনি বলেন, আগামী দিনে সব আন্দোলন- সংগ্রামে ঢাকা মহানগরীর জনশক্তিরা বলিষ্ঠ ভূমিকা পালন করবে। ৫ সেপ্টেম্ব ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীবাসীকে শাপলা চত্বর থেকে চট্রগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সম্মেলনে কেন্দ্র ঘোষিত লংমার্চে অংশগ্রহণ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়।

দলের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন প্রমুখ।

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা

দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস: নূরুল ইসলাম বুলবুল

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, আবেগাপ্লুত হলেন প্রধানমন্ত্রীও

সব দেশের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী

মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে নিন্দা খেলাফত মজলিসের

কলকাতা ও লন্ডনে ১০ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান