হোম > রাজনীতি

ফ্যাসিবাদ ফিরলে জনগণই জবাব দেবে: আসিফ

কুমিল্লা প্রতিনিধি

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আজ নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করলে পরিণতিও ফ্যাসিস্টদের মতোই হবে। জনগণ কাউকে ছাড় দেবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় টাউন হল মাঠে আয়োজিত এ পদযাত্রা ও সমাবেশে ফ্যাসিবাদবিরোধী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর আমি কুমিল্লা বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছিলাম। কুমিল্লা নামেই বিভাগ হবে—এবং তা উচ্চ কক্ষের বৈঠকের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

তিনি বলেন, যেকোনো প্রতীকে ভোট দেওয়া হোক না কেন, গণভোটে অবশ্যই জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলের ওপর নির্যাতন চললেও তখন প্রতিবাদের সুযোগ ছিল না, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে এবং জনগণ আর চুপ থাকবে না।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, আমি দায়িত্বে থাকাকালে নগর ভবন নির্মাণে ১২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এটি নিজের বাড়ির কাছে করতে চাওয়ায় আজও প্রকল্পটি আলোর মুখ দেখেনি।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার দেওয়া হবে, তরুণদের জন্য কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে।

এ সময় তিনি বিএনপির বিরুদ্ধে ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের অপপ্রচার চালানোর অভিযোগও তোলেন।

গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর

চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির

হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

আ.লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মগবাজারে ছাত্রদলের মিছিল

রাজধানীতে ফ্যাসিস্ট এমপি ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় জামায়াতের উদ্বেগ

মন্ত্রী-এমপিদের সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত মানবো না: বিরোধীদলীয় নেতা

প্লট-শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়ে সরকারি বাসা নেওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির

দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা