হোম > রাজনীতি

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে

নাচ গান মুসলিম সংস্কৃতি নয়

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ও ওলামা জনতা ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুফতি ফখরুল ইসলাম বলেছেন, নাচ গান মুসলিম সংস্কৃতি নয়, এগুলো হিন্দু সংস্কৃতি। বাংলাদেশ ৯০ শতাংশ মুসলমানদের দেশে মুসলিম ছেলে মেয়েদেরকে নাচ-গান শিক্ষা দিয়ে নাস্তিক বানানোর কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। বিশেষ করে ভারতীয় ষড়যন্ত্র এবং ভারতের তাবেদার পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার দোষরদের চক্রান্ত রুখে দেয়া হবে।

তিনি বলেন, হাসিনার রেখে যাওয়া কারিকুলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাস্তবায়নের গভীর চক্রান্ত করছে তার দোসর প্রশাসনে ঘোপটি মেরে বসে থাকা অসাধু কর্মকর্তারা। তিনি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানান। অন্যথায় ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে দেশের তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে যেকোনো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

সোমবার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ‘ওলামা জনতা ঐক্য পরিষদ’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন, দৈনিক ডেসটিনি সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, মো. ইসহাক খান, মাওলানা শেখ সাদী ও মোহাম্মদ তানভীর আহমেদ প্রমুখ।

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে