হোম > রাজনীতি

লন্ডন থেকে ফিরে হাদির লাশ দেখতে হাসপাতালে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

লন্ডন সফর সংক্ষিপ্ত করে বিমানবন্দর থেকে শহীদ ওসমান হাদির লাশ দেখতে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান তিনি।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা-১৭ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ অন্যান্য নেতারা।

জামায়াত আমির শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। পরে সবাইকে নিয়ে জামায়াত আমির মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তার শাহাদাত কবুলের জন্য দোয়া করেন।

আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এসব তথ্য জানানো হয়।

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ

প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান

প্রযুক্তি এগোলেও শ্রমিক পিছিয়ে থাকবে না: শিমুল বিশ্বাস