হোম > রাজনীতি

ক্ষমতায় যাওয়ার জন্য কেউ তাড়াহুড়ো করবেন না: মামুনুল হক

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য কেউ তাড়াহুড়ো করবেন না। মাত্র এক বছরের ব্যবধানে যদি জুলাই অভ্যুত্থানের চেতনাকে ভুলে যান—তাহলে জনগণও আপনাদের ভুলে যাবে। হাজার হাজার ছাত্র-জনতা কাউকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয়নি; তারা বৈষম্য, অনাচার ও অবিচার দূর করার জন্য জীবন বাজি রেখেছিল। সুতরাং সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না।

শনিবার বাদ জোহর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মামুনুল হক বলেন, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘ আলোচনার পর যে সংস্কার অবস্থানে আমরা উপনীত হয়েছি—তা থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং নির্বাচনের আগে গণভোটের আয়োজন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বারবার দলবাজি নির্বাচন, রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার ও রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের অপচেষ্টা দেশের রাজনীতিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে গণভোটের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা