হোম > রাজনীতি

চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম ব্যুরো

মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, দলের নগর শাখার সদস্যদের মতামতের ভিত্তিতে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম সিটি করপোরেশনের ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে অংশ নেন। স্নাতকোত্তর সম্পন্ন করা হেলালী এক সময় শিক্ষকতা করতেন। বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত।

এর আগে মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের নাম আলোচনায় ছিল। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণ নেতৃত্বকে সামনে রেখে প্রার্থী করার বিষয়ে দলের ভেতরে আলোচনা চলছিল বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত শামসুজ্জামান হেলালীর নামই চূড়ান্ত করা হয়েছে।

জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে নগর জামায়াতের শূরা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগর শাখার আমির নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালীসহ শীর্ষ জামায়াত নেতারা।

সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

পূজামণ্ডপে ঘুমহীন প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

ভারতে সিজেপি ও পাকিস্তানে পিটিআইয়ের আন্দোলনে ঢাকায় সংহতি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে শিবিরের নিন্দা, চার দফা দাবি