হোম > রাজনীতি

জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মঙ্গলবার বিকেলে সবুজবাগের বাসাবো খেলার মাঠে অনুষ্ঠিত এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, ১৯৭১ সালে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু বিগত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন তারা মানুষের এ প্রত্যাশা পূরণ করে নেই। বরং দেশকে বারংবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে এবং টাকা পাচার করে বেগম পাড়া নির্মাণ করেছে। একই সাথে দেশ বারবার স্বৈরতন্ত্রের কবলে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতেই হবে। কারণ আমরা কোনো অবস্থাতেই জুলাইয়ে তৈরি হওয়া সুযোগ নষ্ট করতে দিতে পারি না। যদি আমরা এ সুযোগ নষ্ট করি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

গণ-সমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। কারণ আগামীতে যে সরকার আসবে তাদের ওপরে আমরা আস্থা রাখতে পারি না। তারাও যে স্বৈরাচার হয়ে উঠবে না তার নিশ্চয়তা নেই। তাই নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের