হোম > রাজনীতি

নির্বাচনি যুদ্ধে বিজয়ী হবে ভারত বিরোধী ও ইসলামি শক্তি

ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সমাবেশ

স্টাফ রিপোর্টার

নির্বাচনি যুদ্ধে বিজয়ী হবে ভারত বিরোধী ও ইসলামি শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

শুক্রবার সোহরাওয়ার্দি উদ্যানে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, সামনে এক যুদ্ধ আসছে, নির্বাচনি যুদ্ধ। আগামী যুদ্ধে কী হবে? কাদের সাথে যুদ্ধ করবেন? ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি।

ভারতের বিপক্ষের শক্তির সাথে, ভারতের পক্ষের শক্তির একটা যুদ্ধ শুরু হবে। আমি বিশ্বাস করি সে যুদ্ধে ইসলামের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে। দেশের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে। এবং বিদেশের যারা দালালী করে তারা অবশ্যই পরাজিত হবে ইনশা-আল্লাহ।

এই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব। এই যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার আমরা যুদ্ধে নামব শুধু যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নয়, হাত পাখা যুদ্ধে নামবে বিজয় নিশ্চিত করার জন্য। কোরআন ও সুন্নাহর আইন এদেশে বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশে প্রায় ৮০ শতাংশ মানুষ শ্রমিক -তারা যেই পক্ষে থাকবে, সে পক্ষই বিজয় অর্জন করবে জানিয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদেরকে ইসলামী শক্তির পক্ষে দাওয়াতি কাজ ভালোভাবে শুরু করার আহ্বান জানান তিনি ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হাত পাখা যদি বিজয়ী হয় -শ্রমজীবী মানুষ বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে।

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে

সংবিধান বহাল রাখার জন্য জুলাই অভ্যুত্থান হয়নি: গাজী আতাউর রহমান

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন