হোম > রাজনীতি

তারেক রহমানকে গালিগালাজ এটা কীসের ইঙ্গিত, প্রশ্ন ফারুকের

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন—আমাদের নেতা তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কীসের ইঙ্গিত। এ ইঙ্গিত হচ্ছে নির্বাচনকে ব্যাহত করার।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

দেশে নির্বাচন ব্যাহত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার মূলহোতা কে বা কারা, দেশের জনগণ সেটা জেনে গেছে বলে মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, কিন্তু সব ষড়যন্ত্র আমরা রুখে দেবো। ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্রের মূলহোতা কে, সেটা জনগণ জেনে গেছে।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন বলেছেন। কিন্তু এখনো দিন-তারিখ ঠিক করেননি। দিন-তারিখ ঠিক করার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জের এই নৃশংসতা।

‘আমরা আপনার ওপর ভরসা রেখেছি এবং সমর্থন দিয়ে আসছি। এখনো পর্যন্ত সমর্থন প্রত্যাহার করিনি। আমাদের আস্থা আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন। বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবেন’- যোগ করেন ফারুক।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব। সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে তাদের খুঁজে বের করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু