হোম > রাজনীতি

ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থী রবিনের গণমিছিল

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. তানভীর হাসান রবিন গণমিছিল করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর ৬০ ও ৬১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই গণমিছিল অনুষ্ঠিত হয়। এই গণমিছিলে স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বয়সী সাধারণ মানুষ অংশ নেন। গণমিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেলে শেষ হয়।

গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রবিন বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা মাঠে আছি। ধানের শীষ জনগণের প্রতীক—এবারের নির্বাচনে এ প্রতীককে জয়ী করেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই।”

মিছিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে প্রার্থী রবিনকে স্বাগত জানান।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, ঢাকা-৪ আসনে মানুষের জীবনের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ধানের শীষের প্রার্থী বাস্তবসম্মত পরিকল্পনা দিয়েছেন, যা জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল