হোম > রাজনীতি

বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা

আতিকুর রহমান নগরী

ডা. তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এরপরই গুঞ্জন ওঠে বিএনপিতে যোগ দিতে পারেন তিনি। তবে বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাসনিম জারা।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।

এর আগে শনিবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাসনিম জারা জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সেই লক্ষ্যে এই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন-সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। এর মধ্যেই তাসনিম জারাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সেই হিসাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তাসনিম জারাকে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

নিশ্চিত পরাজয় বুঝে অস্ত্রধারী লেলিয়ে প্রচারণা বন্ধের চেষ্টা হচ্ছে: দেলাওয়ার হোসেন

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ