হোম > রাজনীতি

জুলাই ঘোষণাপত্রে গণমানুষের চাওয়ার প্রতিফলন ঘটেনি: হাদি

স্টাফ রিপোর্টার

জুলাই ঘোষণাপত্রে গণমানুষের চাওয়ার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সারা দেশের ১৮ কোটি মানুষকে সম্মান করে যে কোনোভাবেই হোক একটি ঘোষণাপত্র দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঘোষণাপত্র নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের হয়ে সরকারকে কিছু বলার জন্য বলেছেন। তাদের কথাগুলো আমাদের মাধ্যমে তারা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাতে চান। কারণ, তারা ইন্টেরিম সরকারের ড. ইউনূসকে ছাড়া অন্য কোনো উপদেষ্টাকে বিশ্বাস করতে পারছেন না।

হাদি বলেন, অধ্যাপক ড. ইউনূসকে তার উপদেষ্টারা ‘আর্মি ক্যু’র ভয় দেখাচ্ছেন। এনসিপিকে তারা আন্দোলনের প্রতিনিধি বানিয়েছেন। এ সময় তিনি উপদেষ্টা পরিবর্তনের দাবি করেন।

তিনি আরো বলেন, জেনারেল ওয়াকার ও আর্মি জেনারেলরা ক্যু করতে পারবেন না। তারা এমন কিছু করলে জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের প্রতিটি ইট খুলে নিয়ে আসবে। উপদেষ্টাদের অনেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপস করেছেন ভবিষ্যতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার আশায়। ফলে তারা এখন রাজনৈতিক দলের ভাষায় কথা বলছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এ সময় সংস্কারের দাবি জানিয়ে বলেন, ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, তাদের ৭২-এর সংবিধান বাতিল করতে হবে, আর সে ব্যবস্থা ইন্টেরিমকে করতে হবে, প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে, জুডিশিয়াল রিফর্ম করতে হবে, জনপ্রশাসন সংস্কার করতে হবে এবং নির্বাচন কমিশনের বর্তমান প্যাটার্ন ভেঙে দেওয়ারও দাবি জানান তিনি।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন