হোম > রাজনীতি

চৌধুরী হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার

স্টাফ রিপোর্টার

লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি'র প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব) চৌধুরী হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি'র প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব) চৌধুরী হাসান সারওয়ার্দী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি সম্পর্কে অত্যন্ত বিভ্রান্তিকর একটি স্ট্যাটাস দিয়েছে। এটি এলডিপি'র দলীয় কোন সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয়।

এতে তিনি লিখেছেন- "বিএনপির সাথে এলডিপির কোনো জোট ছিলনা বা লিখিত চুক্তিও ছিলনা। ছিল বিশ্বাস ও আলোচনা। তারা বিশ্বাস ভঙ্গ করেছে, তারা মোনাফেক। তালাক দেয়া বউয়ের সাথে আবার সংসার করা যায়না, এটা অনৈতিক। এদের সাথে সকল সম্পর্ক শেষ।

এদের সাথে আলোচনা করা অর্থ সময় ক্ষেপণ, মিথ্যার ফুলঝুরি শোনা। বিএনপি এখন পতনশীল, পচনশীল একটি দুর্নীতিবাজ, চাঁদাবাজ মাফিয়া সিন্ডিকেট। এদের কাছে সততা আশা করা যায়না। যাদের সম্মান, মর্যাদা আছে তারা এদের থেকে নিরাপদ দুরত্বে থাকা উত্তম। এরা সশস্ত্র বাহিনীর অফিসারদের চরম অপমান করে। এদের পতন অনিবার্য।"

এধরণের বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী। বিষয়টি এলডিপি সভাপতি কর্ণেল (অবঃ) অলি আহমেদ সহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হসেবে দেশকে স্থিতিশীল ও সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এলডিপি'র শীর্ষ নেতৃত্বে থেকে এমন অবিবেচকের মতো উক্তি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অদ্য ২০ ডিসেম্বর ২০২৫খি. তারিখে এলডিপি'র প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব) চৌধুরী হাসান সারওয়ার্দী কে দলের সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য দলের সভাপতি মহোদয়ের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চায় ছাত্র আন্দোলন

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’