হোম > রাজনীতি

জুলাইযোদ্ধাদের ওপর হামলার নিন্দা কর্নেল অলির

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত ও মাহিনের ওপর ছুরিকাঘাত এবং বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

চন্দনাইশ উপজেলায় পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর বেনজিরের ক্যাশিয়ার, জুলাই ছাত্র হত্যা মামলার আসামি জসীম বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করায় ক্ষিপ্ত হয়ে গত ১৬ জানুয়ারি মধ্যরাতে এই হামলা চালানো হয়।

শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে কর্নেল অলি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর স্বরূপে আবার আবির্ভূত হয়েছে। এর দায়দায়িত্ব বিএনপিকে বহন করতে হবে। পক্ষান্তরে বিএনপি হাসিনার দালালদের শেল্টার দিয়ে বাংলাদেশের নিরীহ জনগণের ওপর অত্যাচার শুরু করেছে। বিএনপি এ ব্যাপারে নীরব থাকলে হবে না, প্রয়োজনে তারা যদি মনে করে জুলাইযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করছে, তাহলে এসব ব্যক্তিকে দল থেকে বের করে দেওয়া উচিত।

তিনি বলেন, জুলাইযোদ্ধাদের ওপর আক্রমণ করা মানে বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে, মানুষ যে খোলা বাতাসে নিঃশ্বাস ফেলছে, তাদের প্রতি অবমাননা করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে।

শিগগিরই ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি: সারজিস

ভারতে মসজিদ-মাদরাসা ধ্বংসের আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইল শিবির

আমিনুল-মোস্তফার নেতৃত্বাধীন ঢাকা উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

‘পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’

ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বার্তা, রমনায় মশক নিধন অভিযানে সাদিক কায়েম

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিল ছাত্র জমিয়ত

প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, আমরা রুখে দাঁড়াব: জামায়াত আমির

মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধানের বিতর্কিত কর্মসূচি প্রত্যাহারে যুব মজলিসের আহ্বান

‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’