হোম > রাজনীতি

ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: হাবিবুল্লাহ মিয়াজী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী ১৯৮১ সালে হাফেজ্জী হুজুর বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে উলামায়ে কেরাম ও জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পক্ষে মুসলমানরা যাতে ভোট দিতে পারে সেজন্য তিনি বটগাছ প্রতীক নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে খেলাফত আন্দোলন নরসিংদী জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমির মুফতি মোশাররফ হোসেন রায়পুরীর সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইসমাইল ভাওয়ারীর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা জালালুদ্দিন সরকার ও মাওলানা আঃ হামিদ খান ভাসানী প্রমুখ।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নিজেদের মধ্যে হাফিজ্জী হুজুরের চেতনা ধারণ করে সকল শ্রেণী পেশার মানুষকে দলভুক্ত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকলে আজ বাংলাদেশের মানুষ দেশে কাঙ্খিত ইসলামী হুকুমত দেখতে পেত বলেও মন্তব্য করেন হাবিবুল্লাহ মিয়াজী।

মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, তওবার রাজনীতির প্রবর্তক হাফেজ্জী হুজুর ছিলেন জামানার একজন মুজাদ্দিদ। আল্লাহর অলি, রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা। আমাদেরকে খেলাফত আন্দোলনের পতাকা তলে সমবেত হয়ে ইসলামী হুকুমত কায়েম করে হাফেজ্জী হুজুরের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।

শাপলা গণহত্যার ঘটনা শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে

পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়বে, দায়িত্বশীল হতে হবে: নাহিদ

টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নরের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ভারতে মুসলমানদের ওপর হামলার তীব্র নিন্দা খেলাফত মজলিসের

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন বিরোধীদলীয় নেতার

ভারতে মুসলমানদের ওপর আক্রমণ বন্ধের দাবি

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

আসিফ মাহমুদ–মার্কিন কূটনীতিকের বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা

হিরোশিমার পিস পার্ক ও মিউজিয়াম পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, জানা গেল কবে দেশে ফিরবেন