হোম > রাজনীতি

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

আতিকুর রহমান নগরী

অন্তর্বর্তী সরকারকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি করা সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার দুপুর ১২টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশেরও ডাক দেয় সংগঠনটি।

শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে এই আলটিমেটাম দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ‘যদি ওসমান হাদির কিছু হয় তাহলে ইন্টিরিম সরকারকে এই দায়ভার নিতে হবে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার হলে তাকে দ্রুত পাঠানোর দাবিও করেন তিনি।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। ২টা ৩৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নেওয়া হয় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে।

শুক্রবার সন্ধ্যায় ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি। সার্জনরা জানিয়েছেন, গুলি মাথা থেকে বের হয়ে গেছে।’

গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: দুলু

হাত-পায়ে ধরে বলব সঠিক পথে আসুন, পরে ঘাড় ধরতেও হাত কাঁপবে না: মামুনুল হক

সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রাজপথে তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি

৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির

বিএনপি নায়ক হতে পারত, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম