হোম > রাজনীতি

শিবিরসহ ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

শিবিরসহ ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার রাতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শাহবাগ মোড় থেকে টিএসসির দিকে যায়।

মিছিলে বিভিন্ন প্রকার স্লোগান দেওয়া হয়। বলা হয়, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার-সাবধান। শেখ হাসিনার ঠাঁই নেই, আমার সোনার বাংলায়।

এর আগে ঢাকা কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রশিবির।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও আহতদের সম্মাননা অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কর্মসূচিকে সামনে রেখে দুপুর পৌনে ১টার দিকে কলেজের গ্যালারি-২-এর সামনে পোস্টার লাগানোর সময় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

দ্বন্দ্ব নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে: মামুনুল হক

টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিবির সভাপতি

পার্বত্য অঞ্চল অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত

আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ

বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির

জামায়াত জোটে কতদিন থাকবে বাংলাদেশ খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু হবে কি না, শঙ্কা রয়েছে: আবদুল হালিম

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা

এনসিপির সুপার সিক্সটিন কী, কারা আছেন