হোম > রাজনীতি

আওয়ামী প্রেতাত্মারা এখন বিএনপি হয়ে গেছে: আমিনুল হক

রাজশাহী ব্যুরো

আওয়ামী লীগের প্রেতাত্মারা এখন বিএনপি হয়ে গেছে, তারা বিভিন্নভাবে অপকর্ম করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ছোট ছোট টুর্নামেন্ট আয়োজন করে অবৈধ কার্যক্রমের সঙ্গে অনেকেই জড়িয়ে পড়ছে। আরাফাত রহমান কোকো কিংবা জিয়াউর রহমানের নামে ব্যানার বানিয়ে তারা এখন নতুন দোকান খোলার চেষ্টা করছে। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই এই ধরনের অপকর্মকারীদের কাউকেই প্রশ্রয় দেওয়া যাবে না।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার মুক্ত হতে পারিনি। কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় গণমাধ্যমগুলোতে স্বৈরাচার এর প্রেতাত্মারা এখনও পর্যন্ত বসে আছে।

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ

প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান

প্রযুক্তি এগোলেও শ্রমিক পিছিয়ে থাকবে না: শিমুল বিশ্বাস