হোম > রাজনীতি

আল্লাহকে নিয়ে কটূক্তি, বাউল আবুল সরকারের শাস্তি চায় জমিয়ত

স্টাফ রিপোর্টার

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় বাউল শিল্পী আবুল সরকারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে সে আল্লাহ তাআলাকে প্রকাশ্য কটুক্তি ও চরম অবমাননাকর বক্তব্য প্রদান করেছে। তার এই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। জমিয়তে উলামায়ে ইসলামের এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

জমিয়ত নেতারা বলেন, আল্লাহ তাআলার প্রতি এ ধরনের কটুক্তি কোনোভাবেই বাকস্বাধীনতার আওতায় পড়ে না, বরং এটি দেশের সংবিধান, ইসলাম ধর্ম ও মুসলিম জাতির মৌলিক বিশ্বাসের ওপর সরাসরি হামলা।

তারা আরো বলেন, জমিয়ত মনে করে, এ ধরনের অপপ্রচার ও ধর্মবিদ্বেষমূলক বক্তব্য রোধে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে, না হলে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সকল ইসলামপ্রিয় নাগরিককে ধৈর্য ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে— যেন ইসলাম ও মুসলমানদের ধর্মীয় মর্যাদা সর্বদা সংরক্ষিত থাকে।

তারা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলা গ্রহণ করতে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ

প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান

প্রযুক্তি এগোলেও শ্রমিক পিছিয়ে থাকবে না: শিমুল বিশ্বাস