হোম > রাজনীতি

স্থানীয় ঐকমত্যের ইশতেহার ঘোষণা করলেন তপু রায়হান

ঢাকা ১৭ আসন

স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধোত্তর নিখোঁজ চলচ্চিত্রকার জহির রায়হানের সন্তান তপু রায়হান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি স্থানীয় ঐকমত্যের ইশতেহার নাম দিয়ে তার ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার ঐক্যমত্যের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তপু রায়হান জানান, গত বছরের ৯ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত তার পরিচিতি অনুষ্ঠানে তিনি ঢাকা-১৭ আসনের জন্য একটি স্থানীয় ঐকমত্যের ইশতেহার প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি গুলশান, বনানী, মহাখালী, শাহজাদপুর ক্যান্টনমেন্টসহ কড়াইল, ভাষানটেক ও মহাখালী সাততলা বস্তিসহ বিভিন্ন এলাকার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধানের দিকনির্দেশনা তুলে ধরেন।

নাগরিক সমস্যা ও উন্নয়ন অগ্রাধিকার

ইশতেহারে ঢাকা–১৭ আসনের দীর্ঘদিনের অবহেলিত ও জটিল নাগরিক সমস্যাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— নিরাপদ বাসযোগ্য এলাকা গঠন, কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, যানজট ও অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ফুটপাত দখলমুক্তকরণ ও পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা, শিক্ষা ও যুব উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, লাইব্রেরি ও খেলাধুলার সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সরকারি হাসপাতাল ও ক্লিনিকের সেবার মান বৃদ্ধি, নাগরিক নজরদারি, পরিবেশ ও নগর সেবা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়ন, নারী ও শিশু সুরক্ষা, নারী হয়রানি প্রতিরোধ, নিরাপদ চলাচল ও সামাজিক সহায়তা কার্যক্রম।

ইশতেহার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপু রায়হানের মা ও জহির রায়হানের দ্বিতীয় স্ত্রী কোহিনূর আক্তার সুচন্দা, জহির রায়হানের পরিবারের সদস্যরা, শুভানুধ্যায়ী, তপু রায়হানের নির্বাচনী ক্যাম্পেইন টিমের সদস্যরা এবং ঢাকা-১৭ আসনের বিভিন্ন বয়সী ভোটার ও শিক্ষার্থীরা।

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর