হোম > রাজনীতি

ফ্যাসিবাদ কায়েমে আ'লীগ শরিকদের বিচার করতে হবে: জাগপা

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে। কিন্তু ভুলে গেলে চলবে না, ফ্যাসিবাদ কায়েমে আওয়ামী লীগকে যারা বৈধতা দিয়েছিল সহযোগিতা করেছিল তারাও একই দোষে দুষ্ট।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং তার শরিক দলদের বাংলার জনগণ মেনে নিবে না। অতএব আওয়ামী লীগের সাথে ১৪ দল এবং জাতীয় পার্টির বিচার করতে হবে।

মাসব্যাপী কর্মসূচির অংশহিসেবে ৭ম দিনে সোমবার শরীয়তপুর জেলার বাসস্ট্যান্ড, কোর্ট পয়েন্ট মোড়, মডেল মসজিদ এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

জাগপা নেতৃবৃন্দ বলেন, নির্বাচন ও সংস্কারকে সামনে রেখে বিচার ভুলে গেলে চলবে না। বিচার হতেই হবে একই সাথে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে। আমরা প্রতিবেশী চাই, প্রতিবেশীর নামে প্রভু চাই না। বাংলার মাটিতে বসে যারা হিন্দুস্তানের দালালি করছেন তাদের সাবধান করে দিতে চাই। আগামীর বাংলাদেশে ভারতীয় দালালদের স্থান নাই।

পথসভায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাগপা সমন্বয়ক মো. নাসির উদ্দিন, শরীয়তপুর জেলা জাগপা সমন্বয়ক মো. জসিম শিকদার, শরীয়তপুর জেলা জাগপা নেতা রিপন ফকির, মো. হিমেল সিকদার প্রমুখ।

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

১১ দলের লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে

আইনশৃঙ্খলার অবনতি, আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নারী শক্তির

জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে বিএনপি সরকার: তারেক রহমান

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

মক্কা চুক্তিতে সরকারের আগ্রহকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

জ্বালানি সংকট নিয়ে সরকারের প্ল্যান জনগণের সামনে পরিষ্কার করুন: মাহমুদুর রহমান মান্না

‘প্রধানমন্ত্রী আমাকে বললেন, আপনিও তো প্রধানমন্ত্রী’

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইসলামী ঐক্য জোট নেতাদের সাক্ষাৎ